আলিপুরদুয়ারের জন্মদিন পালন - The News Lion

আলিপুরদুয়ারের জন্মদিন পালন

 


দি নিউজ লায়ন;    শুক্রবার ছিল জেলা আলিপুরদুয়ারের জন্মদিন। এই উপলক্ষে জেলার নানা প্রান্তে নানান বর্নাঢ্য নানান ঢঙের অনুষ্ঠানের আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থ্যা। এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদ ভবনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সপ্তম বর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে একেবারে চাদের হাট বসে। 


আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, আলিপুরদুয়ার জেলা তৃণমূল  সভাপতি মৃদুল গোস্বামি, আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বাবলু কর সহ বিভিন্ন বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলে। কোভিড বিধি নিষেধ থাকায় সর্বত্রই ছিম ছাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


২০১৪ সালের ২৫ জুন অধুনা জলপাইগুড়ি জেলা থেকে বিচ্ছিন্ন করে আলিপুরদুয়ারকে আলাদা জেলা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছিল  আলিপুরদুয়ারের  সপ্তম বর্ষ জন্মদিন। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, " এদিন ছিল আলিপুরদুয়ারের জন্ম দিন। কোভিড বিধি মেনে সপ্তম বর্ষ জন্মদিন উদযাপিত হয়েছে। সর্বত্রই এদিন জেলা বাসির মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা গেছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.